মাসাইল
১০০%
বিবাহের মধ্যে জামাই থেকে অলংকার নেয়া
প্রশ্ন
অনেক জায়গায় দেখা যায় মেয়ে পক্ষ ছেলে পক্ষের উপর কিছু অলংকার নির্ধারণ করে দেয়। মেয়ে উঠিয়ে আনার আগে ঐ অলংকার দিয়ে দিতে হয়। তা নাহলে মেয়েকে উঠিয়ে দেয়া হয় না। এভাবে ছেলে বা ছেলে পক্ষের নিকট থেকে অলংকারের দাবী করা কি জায়েয আছে?
উত্তর
ছেলের যিম্মায় স্ত্রীকে মোহর এবং খোরপোষ দেয়া ওয়াজিব। অলংকার ইত্যাদি দেয়া ওয়াজিব নয়। বিবাহের পূর্বে বা পরে ছেলে পক্ষের নিকট থেকে কিছু অলংকারাদী নেয়ার যে প্রথা চালু আছে শরী‘আতের দৃষ্টিতে তার কোন ভিত্তি নেই। এভাবে নেয়াটা নাজায়েয। কেননা এটা ঘুষের পর্যায়ে পড়ে। তবে রুখসতির পরে ছেলে যদি তার স্ত্রীকে সন্তুষ্টচিত্তে টাকা- পয়সা, গহনাগাটি দেয় তাতে কোন অসুবিধা নেই। নাজায়েয হল জোর করে উসুল করাটা। (শামী-৫/৩০১)