শুধুমাত্র তাওবার দ্বারা হারাম মাল হালাল হয় না

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

জনৈক ব্যক্তি বড় সূদ খোর ছিল। তার সমস্ত মাল সুদের মাধ্যমে অর্জন করা। এখন সে তাওবা করেছে যে জীবনে আর কোনদিন সূদ খাবে না। এমতাবস্থায় তার বাড়ী দাওয়াত খাওয়া যাবে কিনা?

উত্তর

শুধুমাত্র মৌখিক তাওবার দ্বারা হারাম মাল হালাল হয়ে যায় না, বরং তার তাওবা করার নিয়ম হল, যে মাল যার নিকট থেকে হারাম পন্থায় উপার্জন করেছিল সেই মাল তাকে বা তার ওয়ারিসদেরকে পৌঁছে দেবে অথবা তাদের নিকট থেকে মাফ করিয়ে নেবে নতুবা ছদকা করে দেবে। যদি সে এরূপ করে তাহলে তার দাওয়াত খাওয়া হালাল, নতুবা নয়। (আযীযুল ফাতওয়া ৭৪৬)

শুধুমাত্র তাওবার দ্বারা হারাম মাল হালাল হয় না | ইসলামী যিন্দেগী