কালো খেজাব ব্যবহার করা

প্রশ্ন

আমার স্ত্রি কম বয়সী ও ধর্মভীরু। ইদানিং আমার চুল-দাঁড়ি পাকতে শুরু করেছে। স্ত্রীর অনুরোধে খেজাব বা কালো কলপ ব্যাবহার করতে চাই। জায়িয হবে কিনা?

উত্তর

দ্বীন ইসলামের জন্য জিহাদরত মুজাহিদ ব্যতীত অন্য কারো জন্য দাড়ি বা চুলে সম্পূর্ন কালো খেজাব বা কালো কলপ লাগান জায়িয নয়। হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্নিত আছে যে, নবী করীম ﷺ বলেছেন, “শেষ যামানায় এমন কিছু সংখ্যক লোক হবে, যারা কালো খেজাব লাগাবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না”। (আবু দাউদ শরীফ ২:৫৭৮) অন্য এক হাদীসে আছে, “যে ব্যক্তি কালো খেজাব লাগাবে আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার চেহারা কাল করে দেবেন”। [কানযুল উম্মাল ৬:৬১৭]

সুতরাং, আপনার স্ত্রীর অনুরোধে বা মন রক্ষার্থে কালো খেজাব ব্যবহার করা মাকরূহ হবে। তবে মেহেদী বা সবুজ বা কালোর কাছাকাছি অন্য কোন রং-এর খেজাব ব্যবহার করতে পারেন। [আবু দাউদ ২:৫৭৮; ফাতাওয়া শামী ৬:৪২২, ফাতাওয়া আলমগীরী ৫:৩৫৯, ফাতাওয়া রাহীমিয়া ৬:২৯০, জাওয়াহিরুল ফিকহ ২:৪২৪]

واما الخضاب بالسواد فمن فعل ذلك من الغزاة ليكون اهيب في عين العدو فهو محمود منه اتفق عليه المشائخ رحمهم الله تعالى ومن فعل ذلك ليزين نفسه للنساء وليحبب نفسه اليهن فذلك مكروه وعليه عامة المشايخ - عالمگیری - ٣٥٩/٥