মাসাইল
১০০%
মালদার ব্যক্তি কুরবানীর আগে যদি গরীব হয়ে যায়
প্রশ্ন
এক ব্যক্তি নেসাবের মালিক ছিল। কুরবানীর নিয়তে সে একটি ছাগলও কিনেছিল, কিন্তু কুরবানীর দিন আসার আগে সে গরীব হয়ে গেল। এখন সেই ব্যক্তি ঐ ছাগলটাকে বিক্রি করে নিজের কাজে খরচ করতে পারবে কি?
উত্তর
কুরবানীর শেষ দিন পর্যন্ত যদি সে আর নেসাবের মালিক না হয় তাহলে তার জিম্মায় কুরবানী ওয়াজিব না। ঐ ছাগলটা বিক্রি করে তার টাকা নিজের প্রয়োজনে ব্যয় করতে পারবে। আর যদি কুরবানীর শেষ দিনও সে নেসাবের মালিক হয়ে যায় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে। চাই ঐ ছাগলটাই কুরবানী করুক বা অন্য আরেকটি। (আলমগীরী-৬-১৯৬, মাহমুদিয়া-৪-৩২৩)