আযান-ইকামাতে হুযুর ﷺ এর নাম শুনে আংগুলে চুমা দিয়ে চোখে লাগান

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আযান-ইকামাতের মধ্যে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” বলার সময় অনেক লোক আংগুলে চুমা দিয়ে চোখে লাগায়। শরী‘আতে এর হুকুম কি?

উত্তর

আযান ইকামতের সময় হুযুর ﷺ এর নাম মুবারক শুনে আংগুল চুম্বন করা এবং চোখে লাগানো কোন হাদীস দ্বারা প্রমাণিত নেই। কাজেই এ কাজকে সুন্নাত মনে করা ভুল। অবশ্য অতীতের কোন কোন আলেম চোখের আরোগ্যের জন্য এবং দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য চিকিৎসা স্বরূপ এরূপ করেছেন। এখনো যদি কেউ সুন্নাত বা মুস্তাহাব মনে না করে কেবল চোখের উপকারের জন্য এরুপ করে তাহলে করতে পারে। উল্লেখ্য যে বর্তমানে একদল লোক এই কাজটিকে ইসলামের এমন জরুরী নিয়ম করে নিয়েছে যে, ঐ সময় যদি কেউ আংগুল চুম্বন না করে তাহলে তাকে দুশমনে রাসুল, ওহাবী ইত্যাদি বলে গালাগালি করতে থাকে। এরূপ ক্ষেত্রে মুফতিয়ানে কেরাম এই আমলকে বিদ‘আত বলে ফাতওয়া দিয়েছেন। (ফাতওয়া রহীমিয়া-১-৮৫)

আযান-ইকামাতে হুযুর ﷺ এর নাম শুনে আংগুলে চুমা দিয়ে চোখে লাগান | ইসলামী যিন্দেগী