বিজয় দিবস, শহীদ দিবস, নবী দিবস ইত্যাদি পালন করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, ভাষা দিবস, নবী দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস এবং জন্ম ও মৃত্যু দিবস, নববর্ষ উদযাপন ইত্যাদি জায়েয আছে কি?

উত্তর

বিজয় দিবস, শহীদ দিবস, জন্ম ও মৃত্যু দিবস ইত্যাদি কুসংস্কার ও রসম যা সম্পূর্ণ শরী‘আত বিরোধী। এসমস্ত প্রথা আচার আচরণ ইহুদী-খৃস্টানদের থেকে শুরু হয়েছে। ইসলামে যদি এইসব দিবসের কোন মূল্য থাকত তাহলে হুযুর ﷺ ও সাহাবায়ে কেরামগণ অবশ্যই মক্কা বিজয় দিবস ও শহীদ দিবস হিসেবে ওহুদ দিবস পালন করতেন। এভাবে নবী দিবস, তার জন্ম ও মৃত্যু দিবস পালন করা যদি শরী‘আত সম্মত হত তাহলে সাহাবায়ে কিরামগণ ও তাবেইন, তাবে তাবেইনগণ তা অবশ্যই পালন করতেন, নবীপ্রেম তাদের মধ্যে এই যমানার উম্মত হতে অনেক অনেকগুণ বেশী ছিল কিন্তু তারা নবী দিবস পালন করেছেন বলে কোন প্রমাণ নেই। অনুরূপভাবে নববর্ষ উদযাপন করা ও সম্পূর্ণ শরী‘আত বিরোধী। (খাইরুল ফাতওয়া ৫৭৩/১)

বিজয় দিবস, শহীদ দিবস, নবী দিবস ইত্যাদি পালন করা | ইসলামী যিন্দেগী