আযানের পরে হাত তুলে দু‘আ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আযানের পরে অনেকে হাত তুলে দু‘আ পড়ে, আবার অনেকে হাত না তুলেই দু‘আ পড়ে, এ নিয়ে অনেক সময় বিতর্কের ও সৃষ্টি হয়। এ ব্যাপারে সঠিক সমাধান কি?

উত্তর

আযানের পরে দু‘আ পড়ার ব্যাপারে আসল তরীকা হল শুধু মুখে দু‘আ পড়বে, মুনাজাতের মত হাত তুলবে না, এটাই উত্তম। তবে কেউ যদি সঠিক মাসআলা না জানার কারণে হাত তুলে দু‘আ করে তাহলে তার সাথে কঠোরতা করা ঠিক নয়, সহজে নরম কথায় বুঝাতে পারলে বুঝাবে নইলে তার অবস্থার উপর ছেড়ে দিবে। যারা আযানের দু‘আর সময় হাত না উঠালে তিরস্কার করে তারা উত্তমের খেলাফ একটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে। এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। (ইমদাদুল ফাতাওয়া ১: ১০৫)

আযানের পরে হাত তুলে দু‘আ করা | ইসলামী যিন্দেগী