মাসাইল
১০০%
মুসাফির মাগরিবের সময় আসর না পড়লে করণীয়
প্রশ্ন
মুসাফির এখনো আসরের নামায পড়ার সুযোগ পায় নেই। মসজিদে যেয়ে দেখে মাগরিবের জামা‘আত তৈয়ার। এখন সে মাগরিবের নামায জামা‘আত সহ পড়ে পরে আসর কাযা পড়বে নাকি আগে আসরের কাযা আদায় করে তার পরে মাগরিব পড়বে?
উত্তর
উক্ত ব্যক্তি যদি সাহেবে তারতীব হয় অর্থাৎ তার যিম্মায় পূর্বের পাঁচ ওয়াক্ত নামায কাযা নেই তাহলে আগে সে আসরের কাযা পড়বে তারপর মাগরিবের নামায প্রয়োজনে একা একা পড়বে। কেননা জামা‘আতের কারণে তারতীব সাকেত (মাফ) হয় না। আর যদি সে সাহেবে তারতীব না হয় অর্থাৎ তার যিম্মায় আগেকার পাঁচ ওয়াক্ত বা তার বেশি নামায কাযা রয়ে গেছে তাহলে প্রথমে জামা‘আতের সাথে মাগরিব আদায় করবে তারপরে আসরের কাযা আদায় করবে। (শামী-১/৫২৫)