মাসাইল
১০০%
রোযার মাসে দিনের বেলা হোটেল খোলা রাখা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
আমার এক বন্ধুর হোটেল আছে। সে রোযার মাসে হোটেল খোলা রাখে এবং বলে যে, যারা রোজাদার না তাদের পানাহারের জন্য খোলা রাখতে হয়। তার এই কাজ শরী‘আতের দৃষ্টিতে কেমন?
উত্তর
পবিত্র মাসের সম্মানার্থে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা ঈমানী দায়িত্ব। এই মোবারক মাস ইসলামের একটি শেআর বা নিদর্শন। আর এ ধরনের শেয়ারের সম্মান করা অপরিহার্য্য। সুতরাং দিনের বেলা পানাহারের জন্য হোটেল রেস্তোরা খোলা রাখলে এই মাসের সম্মান এবং পবিত্রতা বাকি থাকে না। এতে হোটেল মালিক গুনাহগার হবে। তবে সন্ধ্যায় ইফতারীর আগে খোলা যেতে পারে যাতে করে রোজাদাররা ইফতারীর সামগ্রী ক্রয় করতে পারে। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৫১)