মহিলাদের নাক কান ছিদ্র করা, রেশমী লেবাস পরা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

মহিলাদের জন্য নাক, কানে অলংকার পরিধান করা, হাতে কাঁচ বা পাথরের চুড়ি পরা এবং পায়ে বাজনাদার অলংকার পরা কেমন?

উত্তর

পায়ে বাজনাদার অলংকার পরা না জায়েয। অনুরূপ ভাবে পা ছাড়া অন্য কোন অংগে বাজনাদার অলংকার না পরা চায়। কানে দুল পরা হাদীস দ্বারা প্রমাণিত আছে। এ দ্বারা কান ফুটানোও প্রমাণিত হয়। এছাড়া নাকে নাকফুল পরা এবং এ জন্য নাক ছিদ্র করা অনেক উলামার নিকট নিষেধ, অনেকে আবার জায়েযও বলেন। তবে শরী‘আতে এ ব্যাপারে কোন বিধিনিষেধ নেই। এটা সৌন্দর্য বর্ধক একটা জিনিস। শরী‘আতের দৃষ্টিতে হারামও না আবার জরুরীও না। হাতে কাঁচ, পাথর, রূপা ইত্যাদির চুড়ি পরা জায়েয। পোশাকের মধ্যে সুতি, রেশমী সব পোশাক পরাই জায়েয আছে তবে খেয়াল রাখতে হবে যেন সতর রক্ষা হয়। অর্থাৎ এত পাতলা যেন না হয় যে, ভেতরের সব দেখা যায়। (আযীযুল ফাতওয়া- ৭৭১)

মহিলাদের নাক কান ছিদ্র করা, রেশমী লেবাস পরা | ইসলামী যিন্দেগী