জানাযার নামায কয়েক বার পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২ ফেব্রুয়ারি, ২০২৫নামায

প্রশ্ন

মৃত ব্যক্তির জানাযার নামায একাধিকবার পড়া বা পড়ানো জায়েয আছে কি?

উত্তর

কোন মৃত ব্যক্তির জানাযা যদি তার অভিভাবক ব্যতীত অন্যেরা পড়ে নেয় এবং এ জানাযা পড়া যদি অভিভাবকের বিনা অনুমতিতে হয়, তাহলে স্বয়ং অভিভাবক ইচ্ছা করলে দ্বিতীয়বার মৃতের জানাযা পড়তে পারেন। তবে দ্বিতীয় বার জানাযা পড়া ওয়াজিব নয় বরং প্রথম বার পড়ার দ্বারা ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু প্রথম জানাযায় যারা শরীক হয়েছে তাদের জন্য দ্বিতীয় বার শরীক হওয়া জায়েয নেই। স্মরণ রাখা দরকার যে, কোন ব্যক্তির যদি একাধিক একই শ্রেণীর অভিভাবক থাকে যেমন-মৃত ব্যক্তির কয়েক জন বালেগ ছেলে আছে। এমতাবস্থায় তাদের থেকে যদি কোন একজন একবার নামায পড়ে ফেলে অথবা অন্যকে পড়ার অনুমতি দেয় তাই মাসআলা জেনে হোক বা না জেনে হোক তাহলে অন্য অভিভাবকরা দ্বিতীয়বার নামাযে জানাযা পড়তে পারবে না। কেননা দ্বিতীয়বার পড়ার দ্বারা তা নফলের মধ্যে গণ্য হয়। আর জানাযার নামায নফল হিসেবে পড়া বৈধ নয়। (তাহতাবী- ৩২৪)

জানাযার নামায কয়েক বার পড়া | ইসলামী যিন্দেগী