জানাযার নামাযে হাত ছাড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫নামায

প্রশ্ন

জানাযার নামাযের শেষে হাত কখন ছাড়তে হয়? দু’দিকে সালাম ফিরায়ে না একদিকে সালাম ফিরায়ে?

উত্তর

জানাযার নামাযে কখন হাত ছাড়বে এ ব্যাপারে ফিকহের কিতাবে তিন ধরনের মতামত পাওয়া যায়, (১) জানাযার চতুর্থ তাকবীর বলার পরেই উভয় হাত ছেড়ে দিবে অতঃপর সালাম ফিরাবে। (২) উভয় দিকে সালাম ফিরানোর পর উভয় হাত ছেড়ে দিবে (৩) ডান দিকে সালাম ফিরানোর পর ডান হাত এবং বাম দিকে সালাম ফিরানোর পর বাম হাত ছাড়বে। সুতরাং আপনি যে কোন একটা গ্রহণ করতে পারেন। তিনটাই ঠিক। (ফাতওয়া দারুল উলুম ৫/৩১৪)

জানাযার নামাযে হাত ছাড়া | ইসলামী যিন্দেগী