মাসাইল
১০০%
ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলায় বিজয়ের জন্য দু‘আ
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
ফুটবল ক্রিকেটি ইত্যাদি খেলায় স্ব স্ব পছন্দনীয় টিমের জয়ের জন্য দু‘আ করা জায়েয আছে কি?
উত্তর
পাপের কাজে সাফল্য লাভের জন্য দু‘আ করা শরী‘আতে সম্পূর্ণ নিষেধ। তাই শরী‘আত অসমর্থিত এসব খেলা ধুলায় সাফল্য লাভের জন্য দু‘আ করা যাবে না, এসব খেলাধুলা দেখা "অহেতুক কাজের" শামিল বিধায় তা দেখে সময় নষ্ট করাও পাপ, তাছাড়া বর্তমানে এসব বিষয় নিয়ে যেসব বাড়াবাড়ি হচ্ছে তাও উদ্বেগের বিষয় বটে। কিছু দিন আগে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতলে সারা দেশে যে তুলকালাম কাণ্ড ঘটে গেল সেটা বিকৃত রুচির পরিচায়ক বৈ কিছু নয়। বিশ্বকাপ মানুষের ঈমান আমলকে যে নিঃস্ব করে দিয়ে গেল সেটা আমরা অনেকে চিন্তাই করিনি। এটা বিশ্বকাপ তো নয় বরং বিশ্বপাপ। আল্লাহ্ পাক আমাদেরকে হেফাযত করুণ। (ইসলামে খেলা ধুলা ও চিত্তবিনোদন ৪৫ পৃঃ)