এন.জি.ওর নিকট জমি বিক্রি করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

কোন অনৈসলামিক এন. জি. ও যথা ব্রাক, আশা, প্রশিকা ইত্যাদির নিকট জমি বিক্রি করা এবং এতে চাকুরী করা জায়েয আছে কি?

উত্তর

একথা আজ সর্বজন বিদীত যে, বর্তমানে বাংলাদেশে এন.জি.ওরা সেবার নামে ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদেরকে ধোকা দিয়ে তাদের ঈমান, স্বাধীনতা হরণের অপচেষ্টায় লিপ্ত। সুতরাং এমতাবস্থায় যদি কেউ কোন অনৈসলামিক এন. জি. ওর নিকট জমি বিক্রি করে বা বাড়ী ভাড়া দেয় তাহলে এর অর্থ হচ্ছে ইসলাম বিরোধী কাজে তাকে সহায়তা করা। অথচ আল্লাহ তা‘আলা কুরআন পাকে অন্যায় কাজে সহযোগিতা করতে স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছেন। সুতরাং কোন মুসলমানের জন্য অনৈসলামিক কার্যকলাপের সাথে জড়িত কোন এন.জি. ওর নিকট জমি বিক্রি করা, বাড়ী ভাড়া দেয়া জায়েয হবে না। অনুরূপ ভাবে এতে চাকরি করাও কোন মুসলমানের জন্য জায়েয নেই। এদের সব রকমের সাহায্য সহযোগিতা থেকে দূরে থাকা কর্তব্য।

এন.জি.ওর নিকট জমি বিক্রি করা | ইসলামী যিন্দেগী