মাসাইল
১০০%
ফুটবল খেলাও হারাম দেখাও হারাম
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
বর্তমান বিশ্বে প্রচলিত যে ফুটবল খেলা রয়েছে তা খেলা ও দেখার কি হুকুম?
উত্তর
প্রচলিত ফুটবল খেলা ও দেখা সম্পূর্ণ হারাম। কেননা এতে ইসলামের ফরজ নির্দেশ ছতর ঢাকার উপর আমল হয় না। কোন পুরুষের জন্য নিজের নাভি থেকে হাটু পর্যন্ত যেমন ঢেকে রাখা ফরজ তেমন অন্য ব্যক্তির জন্য ঐ জায়গাটুকু দেখাও হারাম। ফুটবল খেলার মধ্যে এই উভয় হারাম পাওয়া যাচ্ছে। তাছাড়া এতে জয় পরাজয়ের মাধ্যমে কোন এক পক্ষকে পুরস্কৃত করা হয় যা জুয়ার নামান্তর। এই খেলা খেলে যে আয় উপার্জন হয় তাও অবৈধ। (আলমগীরী-৫/৩৫২)