মাসাইল
১০০%
পুরুষের হাতে মেন্দি লাগানো
প্রশ্ন
পুরুষের জন্য হাতে মেন্দি লাগানো জায়েয আছে কি? বিয়ের সময় বর-কনে উভয়ে মেন্দি লাগিয়ে থাকে। শরীআতের দৃষ্টিতে এটা কেমন? সাদা দাড়ি বা চুলে মেন্দি লাগানো যাবে?
উত্তর
পুরুষের জন্য সৌন্দর্য্য বৃদ্ধি কল্পে হাতে বা পায়ে মেন্দি লাগানো জায়েয নেই বরং মাকরুহ। তবে যদি কোন ওষুধ হিসেবে যেমন-হাত ও পায়ের কোন ঘায়ের জন্য ব্যবহার করা হয় তাহলে এটা ব্যবহার করাটা ওষুধ হিসেবে হওয়ার কারণে মাকরুহ হবে না। অনুরূপভাবে পুরুষের সাদা চুল বা দাড়িতে মেন্দি লাগানো জায়েয আছে। আর মহিলারা সর্ব অবস্থায় যে কোন কারণে যে কোন জায়গায় ব্যবহার করতে পারবে। বিয়ের সময় মেন্দির ব্যবহার শুধুমাত্র মহিলাদের জন্যই জায়েয হবে পুরুষের জন্য নয়। (ফাতাওয়া আলমগীরী- ৫/৩৫৭)।
-জায়েয-নাজায়েয:১ম খণ্ড