মহিলাদের জন্য মসজিদে যেয়ে নামায পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫নামায, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

মহিলারা পর্দার সাথে স্বামীর অনুমতি নিয়ে মসজিদে যেয়ে নামায পড়তে পারবে কি?

উত্তর

ফেৎনা-ফাসাদ এবং নিরাপত্তাহীনতার কারণে মহিলাদের মসজিদে যেয়ে নামায পড়া নিষেধ। হযরত আয়িশা সিদ্দিকা রা. রাসূলে কারীম ﷺ এর ইন্তিকালের কিছুদিন পরেই সমাজের ক্রমশ অবনতি দেখে মন্তব্য করেছিলেন যে, মহিলাদের এই অবস্থা যদি রাসূলে কারীম ﷺ দেখতেন তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। অনেক বড় বড় সাহাবা কৌশলে স্বীয় স্ত্রীদের মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এটা হল ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। তাহলে আজ দেড় হাজার বছর পরে সমাজ যখন অধঃপতনের শেষ সীমায় পৌঁছে গেছে তখন মহিলাদের মসজিদে যাওয়ার কি হুকুম হতে পারে আপনিই আন্দায় করুন: (দারুল উলুম-৫-১১৫)

মহিলাদের জন্য মসজিদে যেয়ে নামায পড়া | ইসলামী যিন্দেগী