স্বামী স্বীয় মৃত স্ত্রীর মুখ দেখতে পারবে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

স্বামী কী স্বীয় মৃত স্ত্রীর মুখ দেখতে পারবে?

উত্তর

অনেক জায়গায় স্বামীকে তার মৃত স্ত্রীর চেহারা দেখতে দেয়া হয় না। তার খাটিয়ার পায়াও ধরতে দেয়া হয় না। এসব বাড়াবাড়ি। বিনা প্রয়োজনে স্ত্রীকে স্পর্শ করা জায়েয নেই কিন্তু মুখ দেখতে কোন অসুবিধা নেই। খাটিয়ার পায়া ধরাও মুস্তাহাব। কোন মাহরাম যদি কবরে নামার মত না থাকে তাহলে পরপুরুষের চাইতে স্বামীই বেশি হকদার। আর স্ত্রীর জন্য মৃত স্বামীকে দেখা এবং ছোয়া উভয় টিই জায়েয আছে।

স্বামী স্বীয় মৃত স্ত্রীর মুখ দেখতে পারবে | ইসলামী যিন্দেগী