মাসাইল
১০০%
গায়ের মাহরাম মহিলাদেরকে সালাম করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
গায়ের মাহরাম মহিলা অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েয তাদেরকে সালাম দেয়া বা তাদের সালামের জওয়াব দেয়া কেমন?
উত্তর
গায়ের মাহরাম মহিলাদের কে সালাম করা ভাল নয়। আর তারা যদি সালাম দেয় তাহলে সশব্দে তার উত্তর না দিয়ে মনে মনে দিবে। তবে উক্ত মহিলা যদি বৃদ্ধ হয় তাহলে জোরেও উত্তর দেয়া যেতে পারে। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৬৮)