রমাযানে পরীক্ষার কারণে রোযা না রাখা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

রমাযানে যদি ছেলে-মেয়েদের পরীক্ষা থাকে তাহলে দেখা যায় বাপ-মা তাদের ছেলে-মেয়েদের কে রোযা রাখতে দেয় না। রোযা রাখলে পড়াশুনার ক্ষতি হবে, পরীক্ষা খারাপ হবে ইত্যাদি বাহানা দেখাতে থাকে। পরীক্ষার জন্য কি রোযা ছেড়ে দেয়ার কোন অবকাশ আছে?

উত্তর

পরীক্ষার কারণে রোযা ত্যাগ করার কোন অবকাশ নেই। পরীক্ষা এমন কোন উযর নয় যার কারণে ফরয ছেড়ে দেয়ার অনুমতি দেয়া যায়। রোযা রেখেই পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহকে নারায করে পরীক্ষায় পাশ করে কি লাভ? যেসব পিতা-মাতা সামান্য অজুহাতে স্বীয় সন্তানদেরকে রোযা রাখতে দিচ্ছেন না তারা নিজ হাতে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আর নিজেরাও এই গুনাহের মধ্যে শরীক হচ্ছেন। (ফাতওয়ায়ে রহীমিয়া-২/৩৪)

রমাযানে পরীক্ষার কারণে রোযা না রাখা | ইসলামী যিন্দেগী