মাসাইল
১০০%
সময়ের সংকীর্ণতার কারণে গোসলের বদলে তায়াম্মুম করা
প্রশ্ন
নামাযের সময় বেশি বাকি নেই। পানি একটু দুরে। ওষু করতে গেলে বা গোসল করতে গেলে নামায কাযা হয়ে যাবে। এমতাবস্থায় উযূ-গোসলের বদলে তায়াম্মুম করে নামায পড়া জায়েজ হবে কি?
উত্তর
কোন ব্যক্তি যদি সুস্থ হয় যার তায়াম্মুম করার কোন কারণ বিদ্যমান নেই, তাহলে নামায কাযা হয়ে যাওয়ার ভয়ে গোসলের পরিবর্তে তায়াম্মুম করে ঐ নামায পড়া সহীহ হবে না। যদি এ ভাবে পড়ে থাকে তাহলে পুনরায় সেটা পড়া ফরয। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/২৬৪)