৮ কিঃ মি. থেকে লম্বা শহরে কসরের হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫সফর ও মুসাফির

প্রশ্ন

আমরা জানি সফরের দূরত্ব হচ্ছে সোয়া ৭৭ কিঃ মি। এতদূর সফর করার নিয়তে ঘর থেকে বের হলে তাকে কসর পড়তে হবে। এখন কোন শহর যদি এমন হয় যার দূরত্ব এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ৭৭ কিঃ মিটারের চেয়ে বেশি, সেখানে সফরের শুরু কোথেকে ধত্য হবে এবং কোথা থেকে কসর নামায শুরু করতে হবে?

উত্তর

এ রকম বড় শহরে ঘর থেকে বের হলেই কসর ওয়াজিব হবে না। বরং পুরা শহরটাই একটা মহল্লা হিসাবে গণ্য হবে। সুতরাং উক্ত শহরের সীমানা পার হওয়ার পরে তার সফর শুরু হবে এবং সেখান থেকে সফরের আহকাম তার জন্য কার্য্যকরী হবে। (বাহরুর রায়েক ২/১৩২)

৮ কিঃ মি. থেকে লম্বা শহরে কসরের হুকুম | ইসলামী যিন্দেগী