পর্দা সম্পর্কিত কয়েকটি প্রশ্নোত্তর
প্রশ্ন
১. ইসলামে পর্দা করার গুরুত্ব কতটুকু?
২. কোন মহিলার জন্য পুরুষদের সভা-সমিতিতে বক্তৃতা করা কেমন?
৩. কোন মহিলা যদি বোরকা পরিধান করে পুরুষদের মজলিসে বক্তৃতা করে তাহলে তার কি হুকুম?
৪. এ ধরনের মহিলাদের বক্তৃতা শোনা জায়েয আছে কি?
উত্তর
১. ইসলামের দৃষ্টিতে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কুরআন এবং হাদীস দ্বারা এটা প্রমাণিত। অবহেলা করার কোন অবকাশ নেই। ২. সম্পূর্ণ নাজায়েয। এ ধরনের মহিলা গুনাহগার হবে।
৩. মহিলাদের জন্য মসজিদে যেয়ে পুরুষদের সাথে নামায পড়া পর্যন্ত ফুকাহাগণ নিষেধ লিখেছেন তাই সে বোরকা পরে যাক বা বোরকা ছাড়া যাক। কেননা এতে অনেক ধরনের ফেৎনার আশংকা রয়েছে। সেই হিসেবে পুরুষদের সম্মেলনে যেয়ে মহিলাদের ভাষণ দেয়া, বক্তৃতা করা আরো কঠোরভাবে নিষিদ্ধ।
৪. পুরুষদের জন্য এ ধরনের সভা সমিতিতে যোগদান করা এবং মহিলার ভাষণ শোনা শরী‘আতের দৃষ্টিতে জায়েয নেই। (মাহমুদিয়া-৯-৪২৩)