‘বেসমল’ ব্যবহারের শর‘ঈ হুকুম

প্রশ্ন

‘বেসমল’ (কলপ জাতীয় এক প্রকার তৈল) ব্যবহার করা জায়িয কি-না? এবং তা খেজাব বা কলপ এর অন্তর্ভুক্ত কি-না?

উত্তর

‘বেসমল’ অর্থাৎ চুল কালো করার জন্য ব্যবহৃত কলপ জাতীয় এ তৈল খেজাবের অন্তর্ভক্ত। আর শরী‘আতের দৃষ্টিতে বয়স্ক পুরুষের জন্য মাথার চুলে বা দাঁড়িতে কাল খেজাব ব্যবহার করা নাজায়িজ ও হারাম। হাদীস শরীফে রাসূলে আকরাম ﷺ পুরুষদেরকে একদম কাল খেজাব ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সুতরাং, ‘বেসমল’ বা প্রকৃতপক্ষে কাল খেজাব হিসাবে পরিগণিত। তা ব্যবহার করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয নয়। তবে কেউ যদি খেজাব ব্যবহার করতে চায়, তাহলে তার জন্য একদম কাল খেজাব ব্যতীত অন্য যে কোন রঙের খেজাব বিশেষতঃ মেহেদী রঙের খেজাব ব্যবহার করার অনুমতি রয়েছে। উল্লেখ্য যে, বৃদ্ধ পুরুষের জন্য মেহেদী রঙের খেজাব ব্যবহার করা মুস্তাহাব। [প্রমাণঃ আবু দাউদ শরীফ ২:৫৭৮, মীশকাত শরীফ ৩৮২, ফাতাওয়া আলমগীরী ৫:৩৫৯, ইমদাদুল ফাতাওয়া ২:১৮২; ফাতাওয়া রাহীমিয়া ৬:২৯০]