জানাযার নামাযের পরে আবার দু‘আ বা মুনাজাত করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

জানাযার নামায পড়ার পরে অনেক জায়গায় দু‘আ করা হয় না, আবার অনেক জায়গায় হাত তুলে দু‘আ করা হয়। কেউ না করলে তাকে তিরস্কার করা হয়। এ ব্যাপারে শরী‘আতের আসল হুকুম কি? দু‘আ করতে হবে নাকি হবে না?

উত্তর

ফিকহের কোন কিতাবে জানাযার নামাযের পরে আলাদাভাবে আবার মুনাজাত করার কথা নেই বরং না করার কথাই আছে। কেননা জানাযার নামাযটাই একটা দু‘আ। এর পরে আবার আলাদাভাবে দু‘আ করা, কেউ না করলে তাকে তিরস্কার করা এটা শরী‘আত বিরোধী। বিদআতের অন্তর্ভুক্ত। (মাহমুদিয়া-৯-১৫৮)

জানাযার নামাযের পরে আবার দু‘আ বা মুনাজাত করা | ইসলামী যিন্দেগী