কুরবানীর চামড়া কেমন প্রতিষ্ঠানকে দেয়া উচিৎ

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

এটা আমরা জানি যে, যে প্রতিষ্ঠান দ্বীনের সহীহ পেদমতে লিপ্ত তাদেরকে চামড়া দেয়া সর্বোত্তম। কিন্তু প্রশ্ন হল আজকাল সমাজসেবার নামে বিভিন্ন সংস্থা ও দল গড়ে উঠেছে। কুরবানীর সময় তারা সেবামূলক কাজের কথা বলে চামড়া জমা করে থাকে। অথচ তালাশ করলে দেখা যায় চামড়া বিক্রির পয়সা তারা নিজেদের মর্জিমত যেখানে খুশি খরচ করে থাকে। এমতাবস্থায় আমাদের করণীয় কি?

উত্তর

সবচেয়ে উত্তম হল কোন মাদ্রাসা বা এতিমখানায় চামড়া দিয়ে দেয়া। আর যদি কোন দল বা সংস্থাকে দিতে হয় তাহলে তাদের ব্যাপারে আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে, তারা সঠিক জায়গায় খরচ করে কি না। (আপকে মাসাইল-৪-২১১)

কুরবানীর চামড়া কেমন প্রতিষ্ঠানকে দেয়া উচিৎ | ইসলামী যিন্দেগী