মাসাইল
১০০%
খানা খাওয়ার সময় চার জানু হয়ে বসা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
চার জানু হয়ে বসে খানা খাওয়া শরী‘আতের দৃষ্টিতে কেমন?
উত্তর
হুযুর ﷺ টেক দিয়ে বসে কখনো খানা খেতেন না বরং দু হাটু বিছিয়ে বা দু জানু উঠিয়ে বসে খানা খেতেন। বেশীর ভাগ সময় দুপা উঠিয়ে বসেই খানা খেতেন। সুতরাং খানা খাওয়ার সময় বিশেষ কোন অপারগতা না থাকলে চারজানু হয়ে বসা খেলাফে সুন্নাত। তাছাড়া এভাবে বসা বিজাতীর সাথে সাদৃশ্যতা হয় বিধায় আরো নিন্দনীয়। (ইবনে মাজাহ-২-২৩৫; আলমগীরী-৫/৩৩)