দাড়ী মুণ্ডানো ব্যক্তির আযান ইকামাত দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

যে ব্যক্তি দাড়ী কাটে, ছাটে, মুণ্ডায় সে ব্যক্তির আযান- ইকামাত দেয়ার কি হুকুম?

উত্তর

যে ব্যক্তি দাড়ী মুণ্ডায় অথবা মুণ্ডানোর বা ছাটার পরে এখনও এক মুষ্ঠি পরিমাণ হয় নাই, তেমন ব্যক্তির আযান দেয়া মাকরুহে তাহরীমী। আযান দিলে সে আযান পুনরায় দেয়া জরুরী। তবে ইকামত দিলে তা আর দোহরাতে হবে না। নামায হয়ে যাবে। (আপকে মাসাইল আওর উনকা হল-২-১৬৮)

দাড়ী মুণ্ডানো ব্যক্তির আযান ইকামাত দেয়া | ইসলামী যিন্দেগী