মাসাইল
১০০%
সদ্য বিধবা মহিলা মৃত স্বামীর মুখ দেখার জন্য সফর
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫বিবাহ তালাক, মহিলাদের বিষয়, কাফন দাফন জানাযা কবর যিয়ারত, সফর ও মুসাফির
প্রশ্ন
একজন মহিলা বাড়িতে থাকে, তার স্বামী দূরে কোথাও অবস্থান করছে এবং সেখানেই সে মারা গেল, এমতাবস্থায় সদ্য বিধবা হওয়া এই মহিলা মৃত স্বামীকে দেখার জন্য সেখানে সফর করতে পারবে কিনা?
উত্তর
মহিলার নিকট যখনই তার স্বামীর মৃত্যুর খবর এসে পৌঁছল তখন থেকেই তার উপর ইদ্দত পালন করা ওয়াজিব হয়ে গেল। সুতরাং যদি সম্ভব হয় তাহলে স্বীয় অবস্থান স্থানেই উক্ত মহিলা ইদ্দত পালন করতে শুরু করবে এবং স্বামীকে দেখার জন্য ওখান থেকে সফর করা তার জন্য জায়েয হবে না। (আহসানুল ফাতওয়া-৫/৪৩১)