মাসাইল
১০০%
জনকল্যাণমূলক কাজে কুরবানীর চামড়ার টাকা খরচ করা
প্রশ্ন
একটি কল্যাণ সংস্থা জনকল্যাণের নামে কুরবানীর চামড়া এবং টাকা কালেকশন করে। উক্ত সংস্থায় চামড়া দিলে দায়িত্ব মুক্ত হওয়া যাবে কি?
উত্তর
কুরবানীর চামড়া বিক্রি করার পরে তার হুকুম যাকাতের হুকুমের মত হয়ে যায়। সুতরাং নির্দিষ্ট কাউকে মালিক বানিয়ে দেয়া জরুরী। মালিক বানানো ছাড়া সমাজ কল্যাণমূলক কাজে খরচ করা জায়েয নেই। কুরবানীর চামড়া এমন প্রতিষ্ঠান এবং সংস্থাকে দেওয়া উচিৎ যারা শরঈ উসুল অনুযায়ী সেগুলিকে যথার্থ স্থানে খরচ করে। (আপকে মাসাইল-৪-২১৩)