মাসাইল
১০০%
সুন্নত ও নফল নামাযে প্রথম বৈঠকের হুকুম
প্রশ্ন
চার রাক‘আত বিশিষ্ট সুন্নত ও নফল নামাযের প্রথম বৈঠক ফরয না ওয়াজিব? ছুটে গেলে কি করতে হবে?
উত্তর
চার রাক‘আত বিশিষ্ট সুন্নত নামাযে প্রথম বৈঠক করা ও তাশাহহুদ পড়া ওয়াজিব। এটা ছুটলে সিজদায়ে সাহু করতে হবে। আর নফল নামাযের দুই রাক‘আতের পর বৈঠক করা ফরয। এটা ছুটে গেলে নামায দুরস্ত হবে না। চার রাক‘আত বিশিষ্ট নফল নামাযে কেউ যদি প্রথম বৈঠক না করে তৃতীয় রাক‘আতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে জিদার আগে আগে মনে পড়লে বসে পড়তে হবে এবং সিজদায়ে সাহু করে নামায শেষ করবে। আর যদি তৃতীয় রাক‘আতের সিজদা করে থাকে তাহলে তার সাথে চতুর্থ রাক‘আত ও মিলিয়ে নিবে এবং সিজদায়ে সাহু করে নামায শেষ করবে। তবে এক্ষেত্রে শেষের দু’রাক‘আত ধর্তব্য হবে আর প্রথম বৈঠক ছুটে যাওয়ার কারণে প্রথম দু’রাক‘আত বাতিল বলে গণ্য হবে। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/১৮৯)