চাকুরী বাঁচানোর জন্য দাড়ি কাটা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫ঈমান আক্বাইদ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

অনেক চাকুরী এমন আছে যেখানে দাড়ি রাখা যায় না, দাড়ি রাখলে চাকুরী পাওয়া যায় না। অথবা অল্প বেতন হয়। এমতাবস্থায় চাকুরীর খাতিরে দাড়ি মুন্ডানো বা ফ্রেঞ্চকাট রাখা কেমন?

উত্তর

অগণিত হাদীস, নবী-রাসুলদের আমল এবং ছাহাবায়ে কেরামের আমল দ্বারা একথা সুস্পষ্ট যে, দাড়ি রাখা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। এবং তার পরিমাণ এক মুষ্টি। এর চেয়ে কম রাখা মাকরূহে তাহরীমী। আবার এত লম্বা রাখা যে মানুষে মজাক করতে থাকে খেলাফে সুন্নাত। সুতরাং চাকরীর জন্য বা ভাল বেতনের জন্য দাড়ি মুন্ডানো অথবা ফ্রেঞ্চকাট রাখা কোন মতেই জায়েয নয়। রিজিক দাতা একমাত্র আল্লাহ তা‘আলা, তার উপরেই ভরসা রাখা এবং তার হুকুম মত আর রাসূলে আকরাম ﷺ এর নূরানী তরীকা মত জীবন যাপন করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য্য কর্তব্য। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৪৭)

চাকুরী বাঁচানোর জন্য দাড়ি কাটা | ইসলামী যিন্দেগী