মাসাইল
১০০%
মসজিদের মাইকে অন্য কিছু এলান করা
প্রশ্ন
মসজিদের মাইকে মসজিদ সংক্রান্ত সংবাদ ছাড়া অন্য কোন বিষয় এলান করা যাবে কি না? মসজিদের আসবাব পত্র যথা পাটি, কার্পেট, বদনা, বালতি ইত্যাদি ব্যক্তিগত কাজে যেমন বিবাহ, ওয়াজ মাহফিল, খতম ইত্যাদিতে বাসায় এনে ব্যবহার করা যাবে কি না?
উত্তর
মসজিদের মাইক মসজিদের ধর্মীয় প্রোগ্রাম যথা আযান, নামায, জামাআত, বয়ান ইত্যাদি কাজ ছাড়া অন্য কোন কাজে বা এলানে ব্যবহার জায়েয নেই। মসজিদের আসবাব পত্র ব্যক্তিগত কাজে বা অন্যান্য দুনিয়াবী কাজে ব্যবহার করা জায়েয নেই। তবে হ্যাঁ ঐসব জিনিসের ওয়াকফকারী যদি ওয়াকফ করার সময় মসজিদ ও মসজিদের স্বার্থে অন্যান্য দ্বীনী বা দুনিয়াবী কজে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে থাকে তাহলে ব্যবহার করা যাবে। (আহসানুল ফাতাওয়া ৬:৪৬৯)