মাসাইল
১০০%
কনের অনুমতি নেয়ার সময় সাক্ষী উপস্থিত থাকা
প্রশ্ন
আমাদের এখানে নিয়ম প্রচলিত আছে যে, বিবাহের দিন অন্দর মহলে যখন মেয়ের কাছ থেকে সম্মতি চাওয়া হয় তখন সেখানে দুজন সাক্ষী উপস্থিত থাকে। শরী‘আত এ ব্যাপারে কি বলে?
উত্তর
অনুমতি নেয়ার সময় কনের সামনে সাক্ষীদের উপস্থিত থাকা কোন জরুরী না। তবে উত্তম। কিন্তু ইজাব-কবুলের সময় যখন মেয়ের ওলি বা উকিল উপস্থিত থাকে তখন সাক্ষীদের উপস্থিতি জরুরী। (রহীমিয়া-২৩৭৫)