মাসাইল
১০০%
মহিলাদের জন্য পুরা সফরেই মাহরাম থাকা জরুরী
প্রশ্ন
হজের সফরে দেশ থেকে কোন মহিলা তার মাহরামের সাথে জেদ্দা পর্যন্ত গেল। এখান থেকে মাহরাম অন্য কোথাও চলে গেল আর মহিলা একাকী বা মাহরাম ছাড়া মক্কা মদীনা সফর করল। এটা কি জায়েয় হবে?
উত্তর
শরী‘আতের হুকুম হল পুরা সফরেই মহিলার সাথে তার মাহরাম থাকতে হবে। এভাবে কিছু রাস্তা মাহরামের সাথে কিছু মাহরাম ছাড়া সফর করা জায়েয হবে না।