মাসাইল
১০০%
তিলাওয়াতের সেজদা কখন আদায় করা উত্তম
প্রশ্ন
কুরআন শরীফ তিলাওয়াত করার সময় যখন সিজদার আয়াত পড়বে তখনই সিজদা করে নেয়া ভাল, নাকি কুরআন শরীফ খতম করার পরে একত্রে ১৪ সিজদা আদায় করলেও চলবে?
উত্তর
কুরআন শরীফের সকল সিজদা একত্রে জমা করে আদায় করা সুন্নতের পরিপন্থী। উত্তম হল যত দ্রুত সম্ভব সিজদা আদায় করে নেয়া। এতদসত্ত্বেও কেউ যদি একসাথে আদায় করতে চায় তাহলে তা সহীহ হবে। (আপকে মাসায়িল আওর উনকা হল-৩-৮৪)