নিয়তকৃত কুরবানীর পশু বিক্রি করা
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার নিজস্ব একটা গরু কুরবানী করার নিয়ত করেছিল। কিন্তু কুরবানীর পূর্বেই গরুটি মারাত্মক রোগাক্রান্ত হয়ে পড়ায় সেটি বিক্রি করে ফেলতে হল। এখন কি সেই ব্যক্তির কুরবানী করতে হবে?
উত্তর
প্রশ্নে বর্ণিত অবস্থায় উক্ত ব্যক্তির কুরবানী করার নিয়তের কারণে কুরবানী ওয়াজিব হয় নি। শুধু নিয়তের কারণে কোন কিছু ওয়াজিব হয় না। তবে তার উপর যদি আগে থেকেই কুরবানী ওয়াজিব হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে নিয়ত ব্যতীতই তার যে কোন একটা পশু কুরবানী করতে হবে। সুতরাং তার উপর যদি পূর্ব থেকে কুরবানী ওয়াজিব হয়ে থাকে তাহলে কোন জানোয়ার খরিদ করে কুরবানী করতে হবে। উক্ত নিয়তকৃত জানোয়ার দ্বারা কুরবানী করা কোন জরুরী নয়। আর যদি আগে থেকে কুরবানী ওয়াজিব না হয় তাহলে শুধু এরূপ নিয়তের কারণে তার উপর কোন কিছু ওয়াজিব হয়নি। তবে তার যদি ইচ্ছা হয় তাহলে নফল হিসাবে একটা কুরবানী করতে পারে। (ফাতওয়াশামী-৬-৩২১; রহীমিয়া-২-৮৪)