প্লেনে কয়েক ঘন্টার জন্য মাহরাম না থাকা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫মহিলাদের বিষয়, সফর ও মুসাফির

প্রশ্ন

এক মহিলার স্বামী বা ছেলে সৌদী আরব থাকে। বাংলাদেশ থেকে তার মাহরাম তাকে প্লেনে তুলে দিল, এদিকে জেদ্দায় তার মাহরাম তাকে রিসিভ করল। শুধু মাত্র প্লেনের এই পাঁচ-ছয় ঘন্টা সে মাহরাম বিহীন থাকল। এ ধরনের সফর কি জায়েয় আছে?

উত্তর

৭৮ কি. মি. দূরে যাওয়ার নিয়ত করে বের হলেই মুসাফির হিসাবে গণ্য হয়। মুসাফিরের সকল হুকুম তার জন্য প্রজোয্য হয়। আর হাদীসের নির্দেশ হচ্ছে পুরা সফরেই তার সাথে মাহরাম থাকতে হবে। শুধু এপার-ওপার মাহরাম থাকলে চলবে না। সুতরাং আলোচ্য অবস্থায় উক্ত মহিলার জন্য সফর করা জায়েয হবে না। আর এভাবে হজ করারও কোন প্রয়োজন নেই। (ফাতওয়ায়ে রহীমিয়া-৫/২৩৭)