মাসাইল
১০০%
যাওয়ালের সময় সিজদায়ে তিলাওয়াত জায়েয নেই
প্রশ্ন
ঠিক দুপুরে যখন যাওয়াল হয় তখন সিজদায়ে তিলাওয়াতের কী হুকুম?
উত্তর
যাওয়ালের সময় যেমন কোন নামায পড়া জায়েয নেই তেমন ভাবে সিজদায়ে তিলাওয়াতও জায়েয নেই। তবে ঐ সময় কুরআন তিলাওয়াত করতে কোন অসুবিধা নেই। আর ফজরের এবং আসরের নামাযের পরে নফল ইত্যাদি পড়া না গেলেও এ দুই সময় সিজদায়ে তিলাওয়াত জায়েয আছে। (ঐ-৩-৮৫)