কোন অমুসলিমকে পড়ার জন্য কুরআন শরীফ দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুরআন ও তাফসীর, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

কোন অমুসলিম যদি পড়ার জন্য কুরআন শরীফ চায় তাহলে তাকে তা দেয়া যাবে কি? সে কি অজু ছাড়া কুরআন শরীফ ধরতে পারবে?

উত্তর

অমুসলিম ব্যক্তির অন্তরে যদি কুরআন পাকের ভক্তি-শ্রদ্ধা থাকে এবং তার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায় যে, সে কুরআন পাকের সাথে বেআদবী করবে না, তাহলে তাকে কুরআন শরীফ দেয়া যাবে। হতে পারে একারণে সে হেদায়েত পেয়ে যেতে পারে। তবে তাকে বলে দিতে হবে যে, এটা মহান স্রষ্টার পবিত্র কিতাব। অপবিত্র অবস্থায় এটাকে ধরা-ছোয়া এর সম্মানের পরিপন্থী। সুতরাং নাপাক থাকলে যেন অজু গোসল করে পরে এটা পড়ে। সাথে সাথে তাকে অজু গোসলের পদ্ধতিও শিখিয়ে দেবে। (ফাতওয়া রহীমিয়া-৬-২৮৩)

কোন অমুসলিমকে পড়ার জন্য কুরআন শরীফ দেয়া | ইসলামী যিন্দেগী