মাসাইল
১০০%
ঘরের মধ্যে মহিলাদের খালি মাথায় থাকা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
মহিলারা স্বীয় ঘরে মাহরাম পুরুষদের সামনে খালি মাথায় থাকতে পারবে কি না?
উত্তর
ভদ্র সমাজ ও পরিবারে এটাকে নিন্দনীয় মনে করা হয় এবং এ ভাবে ঐ মহিলাদের মধ্যে বেলেল্লাপনা আর স্বাধীনতা শিকড় গাড়তে থাকে। তাছাড়া মাহরাম পুরুষদের সামনেও বুকের উচ্চতা প্রকাশ করা অত্যন্ত লজ্জার ব্যাপার। আর ওড়না না থাকলে বুক খোলা থাকাটাই স্বাভাবিক। তাই এ ব্যাপারে সতর্ক থাকা খুবই প্রয়োজন। (ঐ-৮-৫২)