একই রাক‘আতে একই সুরা কয়েকবার পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

একই রাক‘আতে একই সুরা ৫/৭ বার পড়লে কোন অসুবিধা আছে কি?

উত্তর

ফরয নামাযে এটা অনুচিৎ। তবে নফল নামাযে পড়লে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে রহীমিয়া-১/৪৬)

মাসআলাঃ কেউ ভুল করে দ্বিতীয় রাক‘আতে তারতীবের খেলাফ সুরা পড়া শুরু করেছিল। কিন্তু শুরু করার সাথে সাথে স্বরণ হওয়ায় সেটা বাদ দিয়ে তারতীব মত অন্য সুরা পড়ল তাহলে তার নামায দুরস্ত আছে কিন্তু মাকরুহে তানযিহী হবে। তবে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কিন্তু তার জন্য ঐ সুরা ছেড়ে অন্য সুরা শুরু করা ঠিক নয়। (শামী-১/৫১০)

একই রাক‘আতে একই সুরা কয়েকবার পড়া | ইসলামী যিন্দেগী