সেন্ট ব্যবহার করা জায়েয না না-জায়েয
প্রশ্ন
এমন সেন্ট যার মধ্যে ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে সেটা ব্যবহার করা এবং লাগিয়ে নামায পড়া জায়েয আছে কি?
উত্তর
স্পীরিট সম্মন্ধে তাহকীক করে দেখা গেছে যে, সেটা কড়া মদেরই একটা উপকরণ। বিশেষ প্রক্রিয়ায় তার নেশা ভাবটা বের করে এ্যালকোহল নাম দেয়া হয়। যদি সেটা আঙ্গুর, খেজুর বা মুনাক্কা থেকে তৈরী হয়ে থাকে তাহলে তা সর্ব সম্মতিক্রমে হারাম। এক ফোটাও ব্যবহার করা জায়েয নেই। আর যদি ঐ স্পীরিট যব, গম বরই, আলু বা মহুয়া ফল থেকে তৈরী হয়ে থাকে তাহলে তার ব্যাপারে মতভেদ রয়েছে। সুতরাং, নামাযী ব্যক্তিকে এরকম সেন্ট ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। তবে কেউ এরকম সেন্ট লাগিয়ে নামায পড়লে স্পীরিটের পরিমাণ বৈধ সীমার মধ্যে থাকার কারণে নামায হয়ে যাবে কিন্তু মাকরূহ হওয়ার সম্ভাবনা বেশী। তাছাড়া স্প্রে করার কারণে একটু বেশীই কাপড়ে লাগবে, তাই এ থেকে বিরত থাকা ভাল। (রহীমিয়া-৬-২৭৭)