ভাতের ভেতরে ডিম সিদ্ধ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

অনেক লোকে ভাতের মধ্যে ডিম সিদ্ধ করে খায়। অর্থাৎ ভাত রান্না করার সময় ঐ হাড়ির ভেতর ডিম দেয়। অনেকের কাছে শুনেছি যে এভাবে ডিম সিদ্ধ করলে ভাত নাপাক হয়ে যায়। কথাটা কি আসলে ঠিক?

উত্তর

ডিম ভাতের ভিতর সেদ্ধ করতে দেয়ার পূর্বে যদি ভাল করে ধুয়ে নেয়া হয় তাহলে ভাত না পাক হবে না। কেননা ডিম ভালভাবে ধোয়ার পরে তা পাক হয়ে যায়। তবে না ধুয়ে সেদ্ধ করতে দিলে ডিমের গায়ে হয়ত মুরগীর পায়খানা লেগে থাকতে পারে। তাই তাতে নাপাক হবার সম্ভাবনা থাকে। কিন্তু ধোয়ার পরে এ ধরনের সন্দেহ আর থাকে না।

ভাতের ভেতরে ডিম সিদ্ধ করা | ইসলামী যিন্দেগী