মাযারে বা কবরে ফুলের তোড়া দেয়া

প্রশ্ন

আমাদের দেশে বিভিন্ন নেতার জন্ম-মৃত্য দিবসে তাদের কবরে পুষ্প স্তবক অর্পণ করা হয়। অনেক পীরের মাজারেও ফুল দিতে দেখা যায়। শরী‘আত এ ব্যাপারে কি বলে?

উত্তর

মাজারের উপর পুষ্প স্তবক বা ফুল দেয়ার কোন ঘটনা সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের দ্বারা প্রমাণিত নয়। এটা যদি কোন পুণ্যের কাজ হত তাহলে তারা অবশ্যই তা করতেন। তাছাড়া মাজারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে মুর্দার শান্তি লাঘবের আশা বা বিশ্বাস করা ঠিক নয়। যদি কেউ এ জাতীয় বিশ্বাস পোষণ করে পুষ্পস্তবক অর্পণ করে তাহলে সেটা নাজায়েয হবে। তাকে একাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা জরুরী। আর যদি কেউ এর দ্বারা মাজারের সৌন্দর্য্য বৃদ্ধি বা মৃত ব্যক্তির নৈকট্য লাভের মাধ্যমে নেকী পাওয়ার আশা করে তাহলে সেটা হবে বিদ‘আত ও কবীরা গুনাহ। এর থেকে বেঁচে থাকা একান্ত জরুরী। (ফাতাওয়া শামী-১-৬৬৮, ইমদাদুল আহকাম ১-১৮৪)

মাযারে বা কবরে ফুলের তোড়া দেয়া | ইসলামী যিন্দেগী