মাসাইল
১০০%
চিঠিতে যে সালাম লেখা হয় তার জওয়াব দেয়া জরুরী
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
চিঠির মাধ্যমে যে সালাম দেয়া হয় তার উত্তর দেয়া জরুরী কি না? যদি জরুরী হয় তাহলে তাৎক্ষণিক ভাবে দিতে হবে নাকি চিঠির উত্তর লেখার সময় দিলেও চলবে?
উত্তর
মৌখিক ভাবে অথবা চিঠির মাধ্যমে সালামের জবাব প্রদান করা ওয়াজিব। উত্তম হল তৎক্ষণাত মুখে উত্তর দিয়ে দেয়া। কেননা হতে পারে ঐ চিঠির উত্তর লেখার সময় আর হবেনা। তাহলে ওয়াজিব ছুটে যাওয়ার গুনাহ হবে। আর যদি চিঠির উত্তর দেয়ার এরাদা না থাকে তাহলে তৎক্ষণাৎ মৌখিক উত্তর প্রদান করা ওয়াজিব। (ঐ ৮-১৩৭)