টেলিফোনে বিবাহ করার পদ্ধতি

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

টেলিফোনের মাধ্যমে বিবাহ করার শরী‘আত সম্মত পন্থা কি?

উত্তর

টেলিফোনের মাধ্যমে বিবাহ শুদ্ধ হওয়ার নিয়ম হল, মেয়ের সম্মতি ক্রমে মেয়েপক্ষ টেলিফোনে কোন ব্যক্তিকে উকিল নিয়োগ করবে। উকিল দুজন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহের প্রস্তাব দেবে এবং ছেলে তা কবুল করবে। অথবা ছেলে টেলিফোনে কোন ব্যক্তিকে উকিল নিয়োগ করবে, উক্ত উকিল স্বাক্ষীদের উপস্থিতিতে স্বামীর (ছেলে) পক্ষ হতে কবুল করবে। শুধু মাত্র এই পদ্ধতিতেই টেলিফোনে বিবাহ করা যায়। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া-১১-১৬২)

টেলিফোনে বিবাহ করার পদ্ধতি | ইসলামী যিন্দেগী