মাসাইল
১০০%
বে-নামাযী মহিলার হাতের রান্না খাওয়া
প্রশ্ন
কোন মহিলা যদি নামায না পড়ে তাহলে তার হাতের রান্না খাওয়ার কি হুকুম?
উত্তর
খাওয়া জায়েয আছে। তবে তাকে যদি সতর্ক করা উদ্দেশ্য হয় তাহলে খাবে না। আর যদি পবিত্রতার পাবন্দি না করে বরং বেশীর ভাগ সময় অপবিত্র অপরিচ্ছন্ন থাকে, তাহলে তার হাতের রান্না বর্জন করা উত্তম। (মাহমুদিয়াহ-৫-২২৩)