সারা জীবন রোযা রাখার মান্নত

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৫ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, কাযা কাফফারা ও ফিদয়া

প্রশ্ন

কোন ব্যক্তি সারা জীবন রোযা রাখার মান্নত করল। কিন্তু রাখার মত শক্তি তার নেই। এখন তার জন্য কি করণীয়?

উত্তর

যদি কোন ব্যক্তি সারা জীবন রোযা রাখার মান্নত করে তাহলে তার জন্য উক্ত মান্নত পুরা করা জরুরী। তবে তার শারীরিক অবস্থা যদি এরূপ হয় যে, তার পক্ষে রোযা রাখা সম্ভব নয়, তাহলে এরূপ ক্ষেত্রে রোযা না রেখে প্রতি দিনের পরিবর্তে একজন মিসকিনকে পেট পুরে দু’বেলা খাওয়াবে। কিন্তু যদি সে এত দরিদ্র হয় যে, তার পক্ষে এই আহার করানো বা ফিদিয়া দেয়া সম্ভব নয় তাহলে সারা জীবন সে আল্লাহ পাকের দরবারে তাওবা ইস্তিগফার আর কান্নাকাটি করতে থাকবে। আশা করা যায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। (ফাতাওয়ায়ে আলমগীরী-১-২০৯)