ঘরে বা দোকানে লিখিত কুরআনী আয়াত লটকানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

ঘরে বা দোকানের দেয়ালে বরকতের জন্য কুরআনী আয়াত লিখিত ব্যানার পোষ্টার বা মনোগ্রাম ঝুলানো জায়েয আছে কি?

উত্তর

উক্ত ঘরে বা দোকানে যদি টি. ভি. চালানো হয় কিংবা ছবি ইত্যাদি ঝুলানো থাকে তাহলে সেখানে কুরআনী আয়াত ঝুলানো কুরআনের অবমাননার শামিল। তাই এটা জায়েয নেই। হাঁ এসব যদি না থাকে এবং ভক্তি শ্রদ্ধা বজায় থাকে আর ধুলাবালি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে জায়েয আছে। তবে দেয়াল বা দরজায় আয়াত লেখা মাকরুহে তানযিহী। (আহসানুল ফাতাওয়া ৮-২৩)

ঘরে বা দোকানে লিখিত কুরআনী আয়াত লটকানো | ইসলামী যিন্দেগী